রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভা হয়। এতে বেশ কিছু সিদ্ধান্ত ও নির্দেশনা গৃহীত হয়।

বৈঠকে উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নেয় বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে সিনিয়র নেতারা নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন। এ সময় নিহতদের পরিবারকে সহমর্মিতা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানাবেন নেতারা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত হয়েছেন শতাধিক।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit