শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

ভারতের দ্বিতীয় দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হলেন মোদি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, এই মাইলফলকের মাধ্যমে, দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি হয়ে উঠলেন নরেন্দ্র মোদি। ২০২৫ সালের ২৫ জুলাই পর্যন্ত টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার মধ্য দিয়ে বেশ কিছু স্বীকৃতিও অর্জন করেছেন মোদি।

এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদি হলেন ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী, সবচেয়ে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের বাইরের প্রধানমন্ত্রী এবং হিন্দিভাষী নয় এমন একটি রাজ্য থেকে আসা সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। 
 
শুধু তা-ই নয়, মোদিই প্রথম এবং কংগ্রেসের বাইরের একমাত্র নেতা যিনি দুটি পূর্ণ মেয়াদ শেষ করেছেন এবং দু’বার সংখ্যাগরিষ্ঠতার সাথে পুনঃনির্বাচিত হয়েছেন। যার ফলে তিনিই কংগ্রেসের বাইরের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় নিজের শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। পাশাপাশি, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসেন।
 
প্রয়াত জওহরলাল নেহরু বাদে নরেন্দ্র মোদি একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন। এছাড়াও ভারতের সব প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে তিনিই একমাত্র নেতা যিনি টানা ছয়বার কোনো দলের নেতা হিসেবে জয়লাভ করেছেন—গুজরাট (২০০২, ২০০৭, ২০১২) এবং লোকসভা নির্বাচন (২০১৪, ২০১৯, ২০২৪)। 
 
রাজ্য বা কেন্দ্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় ২৪ বছরের কর্মজীবনে এটি আরেকটি মাইলফলক হবে।
 

সূত্র: এনডিটিভি

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit