বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

খায়রুল হকের শুনানি চলাকালে অন্ধকারে ছেয়ে যায় এজলাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এই আদেশ দেন।

এর আগে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত করে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক খালেদ হাসান। এরপর ৮টা ১৫ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আদালতের এজলাসে ওঠানো হয়। এসময় আদালতে উপস্থিত সবাই ছি ছি করে ওঠেন।

এরপর শুনানি শুরু হয়। শুনানি চলাকালে রাত ‎৮ টা ৩২ মিনিটে এজলাসে বিদ্যুৎ চলে যায়। এসময় মোবাইলের আলোয় শুনানি চলতে থাকে। শুনানিতে ‎বিচারক বলেন, আগে আপনারা বিচারকদের সম্মান শ্রদ্ধা করতেন। কিন্তু কিছু বিরূপ কারণে সেই শ্রদ্ধার জায়গা থেকে সরে এসেছে। শ্রদ্ধা মানুষকে কর্মের মধ্যে অর্জন করতে হয়। সবার শেখার আছে।

এরপর খায়রুল হককে জেলহাজতে প্রেরণের আদেশ দেন বিচারক। ‎এদিকে শুনানি শেষে আদালত চত্বরে সাবেক এই প্রধান বিচারপতির ফাঁসি চেয়ে স্লোগান দেন আইনজীবীরা। এদিন আসামির পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit