বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে হারুন খাঁ হত্যা মামলার আসামী দুবাই থেকে গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৭ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদীতে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে উঠে আসে যে, ঘটনার অন্যতম আসামি মহসিন মিয়া ঘটনার পরপরই দুবাই পালিয়ে যান। পরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হলে দুবাই পুলিশ তাকে ২০ জুলাই গ্রেপ্তার করে। পরদিন ২১ জুলাই বাংলাদেশ পুলিশের একটি দল তাকে দেশে ফিরিয়ে আনে। একইদিন নরসিংদীর আদালতে হাজির করা হলে, মহসিন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গ্রেপ্তারকৃত মহসিন মিয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।পিবিআই আরও জানায়, এখন পর্যন্ত এ মামলায় মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে শিবপুর উপজেলার বাঁশগাড় এলাকায় নিজ বাসায় গুলি করে আহত করা হয় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে। আসামি মহসিন মিয়াসহ আরও দুজন এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ দিন পর, ৩১ মে তিনি মারা যান। ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit