বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

পাকিস্তানকে আবারও একটা শিক্ষা দিল বাংলাদেশ: রমিজ রাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে তাদেরকে হোয়াইটওয়াশ করারও সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। লিটনরা আগামীকাল জিতলেই হোয়াইটওয়াশের স্বাদ পাবে পাকিস্তান। 

সিরিজ হাতছাড়া করায় কড়া সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। দেশটির সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ ক কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের প্রশংসাও করেছেন রমিজ। 
 
এই সিরিজে ধারাভাষ্য দিতে রমিজ রাজা এখন ঢাকাতেই আছেন। তিনি বলেন, ‘ম্যাচ ও সিরিজ- দুইটাই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশের জন্য অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং-বোলিং করা উচিত, (সেটা শিখিয়েছে)।’ 
 
রমিজ রাজা আরও বলেন, ‘শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট হা হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’ 
 
তবে বাংলাদেশের বিপক্ষে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রও জানিয়ে রাখলেন রমিজ রাজা। ‘দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেটে হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি আজ (মঙ্গলবার-২২ জুলাই) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’ 
 
পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন রমিজ রাজা। ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit