সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পোরশায় বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে হাই বাবু এবং তার স্ত্রী মোমেনা বেগম।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হাই বাবু ও মোমেনা দুই মেয়েকে নিয়ে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল বেলা তাদের বড় মেয়ে ঘুম থেকে উঠে দেখে মা বিছানায় নিস্তেজ পড়ে আছেন, আর বাবা ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।

বাচ্চাটি প্রতিবেশীদের ডেকে আনলে তারা দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি আবু বক্কর সিদ্দিক।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit