রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বস্তুটির কক্ষপথ অস্বাভাবিক, গ্রহ নয় সেডনয়েড হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সৌরজগতের প্রান্তবর্তী অঞ্চলে কুইপার বেল্টে (নেপচুনের কক্ষপথের বাইরের এলাকা) একটি রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপ দিয়ে খোঁজ পাওয়া এ বরফঢাকা বস্তুটির নাম দেওয়া হয়েছে ‘২০২৩ কেকিউ১৪’। ডাকনাম ‘অ্যামোনাইট’।

বস্তুটি সূর্যকে ঘিরে ঘুরলেও এটি গ্রহ বা বামন গ্রহ নয়, বরং ট্রান্স-নেপচুনিয়ান বস্তু বা সেডনয়েড (নেপচুনের কক্ষপথের বাইরের বস্তু) হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন গবেষকরা।

২০২৩ সালে প্রথম শনাক্ত করার পর ২০২৪ সালের জুলাইয়ে বস্তুটির অবস্থান নিশ্চিত হয়। এর ব্যাস ৩০০ থেকে ৭০০ কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, এটি বরফ, শিলা ও জৈব যৌগের সংমিশ্রণে তৈরি এবং এর কক্ষপথও সাধারণ নয়। সূর্যের সবচেয়ে কাছাকাছি এলে এটি ৬৬টি জ্যোতির্বিদ্যা ইউনিট (একটি ইউনিট = পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব), আর সবচেয়ে দূরে গেলে ২৫২ ইউনিট দূরত্বে পৌঁছে যায়।

প্রায় সাড়ে চারশ কোটি বছর ধরে বস্তুটি একটি স্থিতিশীল কক্ষপথ অনুসরণ করছে বলে মনে করছেন গবেষকরা। তবে এটির কক্ষপথ অন্যান্য সেডনয়েড বস্তুর সঙ্গে মিলছে না। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিজ্ঞানী ইউকুন হুয়াং মনে করেন, এ বস্তু প্ল্যানেট নাইন (অনুমানিত নবম গ্রহ) নয়। বরং এটি হয়তো একসময় সৌরজগতেরই কোনো গ্রহ ছিল, পরবর্তীতে এর কক্ষপথ পাল্টে যায়।

বিজ্ঞানী ফুমি ইয়োশিদা জানান, অ্যামোনাইট বস্তুটি যে এলাকায় অবস্থান করছে, সেখানে নেপচুনের মাধ্যাকর্ষণ বল কার্যকর নয় বললেই চলে। এটি কীভাবে গঠিত হলো বা কেন এমন কক্ষপথে রয়েছে, তা এখনো রহস্য। তবে বিজ্ঞানীরা একে সৌরজগতের শুরুর দিকের একটি সম্ভাব্য ‘জীবাশ্ম’ হিসেবে বিবেচনা করছেন।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit