মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্বরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।  

নাসির বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে,আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষাথীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।  এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit