বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অক্টোবরে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক:

 বিশ্ববাণিজ্য

আগামী ১ আগস্টের মধ্যে ভারত–মা্র্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই চুক্তির ঘোষণা হতে পারে। অর্থাৎ আলোচনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তা এখনো আছে।

এদিকে ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পঞ্চম দফা আলোচনা শেষে শনিবার দেশে ফিরেছেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভারত সফরে আসবে বলেও জানা গেছে।

সংবাদে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি মার্কিন প্রতিনিধিদলের ভারতে আসার কথা। উভয় পক্ষই অস্থায়ী চুক্তি সই করতে দ্রুত কাজ করছে। লক্ষ্য হচ্ছে, ১ আগস্টের মধ্যে চুক্তি না হলেও যেন সমঝোতা হয়।

ভারত অতিরিক্ত ২৬ শতাংশ শুল্কের পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে ৫০ শতাংশ এবং গাড়ি খাতে ২৫ শতাংশ ভিত্তি শুল্ক তুলে নেওয়ার দাবি জানিয়েছে। টেক্সটাইলের মতো শ্রমনির্ভর খাতেও ছাড় চেয়েছে তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শিল্পপণ্য ও গাড়ি, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন, ওয়াইন, পেট্রোকেমিক্যাল ও কৃষিপণ্য আমদানিতে ছাড় চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের অধিকার আছে ভারতের—যুক্তরাষ্ট্রকে এ কথা জানিয়েছে ভারত।

চীন ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করলেও ভারত এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেনি, যদিও তারা ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির শিকার হয়েছে।

এ পর্যন্ত যে কটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে, তার মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। চুক্তিতে ইন্দোনেশিয়ার শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ওই চুক্তি ঘোষণার সময় ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়া এখন ‘শুধু সময়ের ব্যাপার।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভারতের বাজারে প্রবেশাধিকার পেতে যাচ্ছি…বুঝতে হবে, আগে আমাদের কোনো দেশেই প্রবেশাধিকার ছিল না। এখন শুল্কের কারণে আমরা সে সুযোগ পাচ্ছি। এ ছাড়া চুক্তির জন্য যুক্তরাষ্ট্র ভারতকে কিছু শর্ত দিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এ খবরও নাকচ করে দিয়েছে এনডিটিভির সূত্র।

ভারত-যুক্তরাজ্য মুক্তবাণিজ্য চুক্তির আওতায় প্রায় ৯৯ শতাংশ পণ্যে শুল্ক হ্রাস করা হবে। অর্থাৎ ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত এবং যুক্তরাজ্য থেকে ভারতের ৯০ শতাংশ আমদানিও শুল্কমুক্ত থাকবে। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারত–মার্কিন অস্থায়ী চুক্তির আওতায় ভারতের পণ্যে শুল্কের হার ২০ শতাংশের নিচে নামতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় থাকবে ভারত।

২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। যদিও বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র ১৯১ বিলিয়ন বা ১৯ হাজার ১০০ কোটি ডলারের।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৩.৩0

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit