বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরিজ জয়ে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ জয় নিশ্চিত। হারলেও সমস্যা নেই, আরও একটি সুযোগ থাকবে। তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। 

বাংলাদেশ দলের হয়ে ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট শিকারের রেকর্ড গড়েন মোস্তাফিজুর রহমান।

১২০ বলে ১১১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ৬২ বলের ৭৩ রানের রেকর্ড জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় টাইগাররা। ৩৭ বলে ৩৬ রানে ফিরেন তাওহিদ।

তবে ৩৯ বলে তিন চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ২৭ বল আগেই ৭ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন পারভেজ হোসেন ইমন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছরের খরা কাটাল টাইগাররা। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের পালা।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। যদি কোনো ইনজুরি না থাকে তাহলে আগের ম্যাচের একাদশই আগামীকাল মাঠে নামাতে পারে বাংলাদেশ। 

তবে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় পাকিস্তান তাদের একাদশে পরিবর্তন আনতে পারে। 

পরীসংখ্যানে দুই দল ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ জয় পায় মাত্র ৪টিতে আর ১৯টিতে জয় পায় পাকিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit