শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : রসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। নিহত মোমেনা খাতুন সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলিতে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বালুরচর এলাকার কিছু লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে মোমেনা খাতুন নিহত হন।

ঘটনার পর থেকে থেমে থেমে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/আয়শা//২১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit