রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২৮ কর্মীকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে শেষে এ তথ্য জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একইসঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রথম পর্যায়ে ২৫ জুন পর্যন্ত মাত্র ছয়টি অভিযোগ জমা পড়লেও, পরে অভিযোগ জমার সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এছাড়া, হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্ত সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit