বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

দুর্গাপুরে স্বামী-স্ত্রী‘র ঝুলন্ত মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। স্বামী সোহাগ পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। রবিবার সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসত ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে। রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরবেলা বাড়ির অন্যরা, ঘরের ভিতর ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছে দেখে চিৎকার করে। পরবর্তিতে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit