সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

‘সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত জুলাই আন্দোলনে হতাহতদের পুনর্বাসন করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত শহীদ স্মরণসভায় বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

উপস্থিত শহীদ পরিবারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে প্রায় প্রত্যেকে বলেছেন আমার একমাত্র সন্তান অথবা আমি খুব কষ্ট করে তাদের পড়ার খরচ বের করার চেষ্টা করি। একই সঙ্গে এই কথাও বলেছেন যে, আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে সন্তান ইঞ্জিনিয়ার হবে, পরিবারের চেহারা বদলে যাবে। আজকে হাসিনা এই ফ্যাসিজম দিয়ে গোটা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। ঠিক একইভাবে আমার এই মা-বোনদের আশা-আকাঙ্ক্ষাকেও সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

তিনি বলেন, আজকে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ- নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো, যারা সন্তান হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই। এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, শিক্ষার্থীরা আছেন, আমরা আছি। শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি। যে ফান্ডের মাধ্যমে আমরা এই পরিবারগুলোকে সহায়তা করতে পারব। এর মাধ্যমেই আমরা সত্যিকার অর্থে একটা কাজ করতে পারব।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit