শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন সম্পন্ন করতে হবে: মামুনুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাওলানা মামুনুল হক বলেছেন, ২০০৮ হতে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের বাকশালী, ফ্যাসিবাদী নতুন রূপ আওয়ামী জাহেলিয়া যুগের নব্য লেডি ফেরাউনখ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছিল।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন সম্পন্ন করতে হবে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ঢাকার শাপলা চত্বরে গণহত্যা, ২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা খেলাফতের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজার সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।

মামুনুল হক তার বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের তার দল বাংলাদেশ খেলাফস মজলিসের প্রার্থী হিসেবে ৪ জনের নাম ঘোষণা করেন।

ঘোষণাপ্রাপ্ত প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ আসনে মুফতি শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মাওলানা মামুনুর রশীদ এবং কুড়িগ্রাম-৪ আসনে মুফতি শাহাদত হোসাইন।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit