মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ের (ইউএনএইচসিআর) মিশন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে এ সংক্রান্ত তিন বছরের সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও ইউএনএইচসিআর।

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

জানা যায়, বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এ সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন এ মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে।

গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার, সংস্কার এগিয়ে নেওয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তথ্য-অনুসন্ধান চালাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit