শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এর আয়োজন করে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

তিনি বলেন, সারাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে, কারণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় রয়েছে সরকার। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।

তিনি আরও বলেন, আমরা সব সময় এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করেছি। গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের হামলা অবাক করার মতো। এর দায় এনসিপির রাজনৈতিক অনভিজ্ঞতার।

তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে ভোট বানচাল ও বিলম্বিত করতে। তাদের বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা না দেওয়া দুঃখজনক। 

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit