রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

ইমাম সিজদায় থাকলে মুসল্লি কখন নামাজে অংশ নেবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রশ্ন: ইমাম সিজদায় থাকাবস্থায় অনেক মুসল্লি মসজিদে এসে উপস্থিত হন। কেউ কেউ তাকবির বলে ওই অবস্থাতেই ইমামের সঙ্গে শরীক হয়ে যান। আর কেউ দাঁড়িয়ে থেকে ইমাম পরবর্তী রাকাত শুরু করার অপেক্ষা করতে থাকেন। এরপর তাকবির বলে ইমামের সঙ্গে নামাজে শরীক হন। এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি? 

উত্তর: ইমামকে সিজদায় পেলে ইমামের দাঁড়ানোর অপেক্ষা না করে তখনই ইমামের সঙ্গে সিজদায় শরীক হয়ে যেতে হবে।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন– তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হবে, তখন ইমামকে যে অবস্থায় পাবে, সেও যেন সেই অবস্থায়ই ইমামের সঙ্গে শরীক হয়ে যায়। (জামে তিরমিজি, হাদিস ৫৯১)

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন– তোমরা যখন নামাজে এসে আমাদেরকে সিজদায় পাবে তখন তোমরাও সিজদায় শামিল হয়ে যাবে। তবে ওই সিজদাকে নামাজের রাকাত হিসেবে গণ্য করবে না; বরং যে ব্যক্তি রুকু পাবে সে-ই নামাজ পেয়েছে। (অর্থাৎ ওই রাকাত পেয়েছে)। (সুনানে আবু দাউদ, হাদিস ৮৮৫)

হিশাম ইবনে উরওয়া তার পিতা উরওয়া রহ. থেকে বর্ণনা করেন– কেউ ইমামকে সিজদায় পেলে (তখনই নামাজে শরীক না হয়ে) ইমামের দাঁড়ানো পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে তিনি অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৬২৮)

সূত্র: সহিহ বুখারি, হাদিস ৬৩৬; উমদাতুল কারী ৫/১৫২; আলমাবসূত, সারাখসী ১/৩৫; ফাতাওয়া খানিয়া ১/৮৮; হালবাতুল মুজাল্লী ২/১২৫

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit