বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চাকরি পরীক্ষায় নাম্বার সহ ফলাফল প্রকাশের দাবিতে শাহবাগে গণজমায়েত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর তত্ত্বাবধানে সকল ধরনের চাকরিতে নিয়োগ, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাম্বার সহ ফলাফল প্রকাশ, একইসঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন সহ ১১ দফা দাবি আদায়ে ‘গণজমায়েত’ কর্মসূচী পালন করেছে
চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা ।

আজ ১৪ জুলাই (২০২৫) সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে “চাকরি সংস্কার আন্দোলন” এর ব্যানারে এই গণজমায়েত’ কর্মসূচীতে বৃষ্টি উপেক্ষা করেই যোগ দেন ছাত্র ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফারি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ,আরবি বিভাগের শিক্ষার্থী মো ইব্রাহিম,জুলাই পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম,কোটা সংস্কার আন্দোলনের নেতা মোজাম্মেল হক মিয়াজী,সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায প্রমুখ ।

এ সময় জালাল আহমদ বলেন,আমরা ২০১৩, ২০১৮ এবং ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ৫৬% থেকে ৭% এ নামিয়ে আনতে পেরেছি। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে শুধুমাত্র ‘কোটা’ পদ্ধতির ‘সংস্কার কিংবা কোটা বাতিল’ করলেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে না।তাই প্রতিটি নিয়োগ পরীক্ষার ফলাফলেও ‘স্বচ্ছতা’ নিশ্চিত করতে হবে।পুলিশ ফেরিফিকেশনেও স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন , বাংলাদেশে সরকারি চাকরিতে ঘুষ ও দুর্নীতির কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না । তাই বিসিএস পরীক্ষা সহ সকল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা , লিখিত পরীক্ষা এবং ভাইভার নাম্বার
সহ ফলাফল প্রকাশ করতে হবে। তাহলেই কেবল কোনো দুর্নীতির সুযোগ থাকবে না ।

চাকরি সংস্কার আন্দোলনের ১১ দফা দাবি হলো:

দাবি গুলো হলো:
১)সকল চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে নাম্বার সহ ফলাফল প্রকাশ করতে হবে।

২) সকল চাকরির পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে।

৩)পুলিশ ভেরিফিকেশনে জবাবদিহিতা নিশ্চিত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে ।

৪)নন ক্যাডার বিধি-২০২৩ সংশোধন করে উত্তীর্ণ
সবার চাকরির সুযোগ সুনিশ্চিত করতে হবে ।

৫) প্রশ্নপত্রের ‘সঠিক উত্তর এবং কাট মার্ক’ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ।
৬)দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পিএসসি গঠন করতে হবে ।

৭) একইদিনে একই সময়ে সম গ্রেড়ের একাধিক পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন করতে হবে ।

৮) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ‘মাইগ্রেশন স্টাইল’ চালু করতে হবে।

৯) ভাইভার আগে ক্যাডার চয়েজের সুযোগ দিতে হবে ।

১০)কম খরচে খাতা পুন:নিরীক্ষণ করার সুযোগ দিতে হবে।

১১) ফ‍্যাসিস্ট সরকারের আমলে নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণ নিয়োগ বাতিল করতে হবে ।

 

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit