রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লম্বা লম্বা কথা বলা ও সুকৌশলে চাঁদা নেয়া (ওরা বলে হাদিয়া) ছাড়া তাদের আর কোনো কাজ নেই। দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়েছে। দলটি একেক সময় একেকজনের কাছে ভর করে। এখন বিএনপিই একমাত্র তাদের মাথাব্যথার কারণ। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করতে পারবে।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। তারা তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।

তিনি আরও বলেন, জামায়াত, চরমোনাই ও এনসিপির কারও কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যেকোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে জনগণের প্রতি আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, তা যাচাই করাও জরুরি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit