বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সরকারের জনসমর্থন কম, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, ভোট হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে: ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনও গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে। এর কোনও বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এছাড়া, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেইয়া হয়েছে। এ সময় দলটি সংস্কার কমিশনকে সহযোগীতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit