রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

‘সোহাগ হত্যাকাণ্ড আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে প্রকাশ্যে ইট পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম এবং বর্বর। হত্যার পরে লাশের ওপর নৃত্য আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে মিটফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১২তম দিন ১২ জুলাই খুলনার রয়েল মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যেই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না, যেই বাংলাদেশে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন। হিন্দুস্তানের ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য এবং নতুন করে সৃষ্টি হওয়া সন্ত্রাস আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। 

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, খুলনা জাগপা সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাতক্ষীরা জাগপা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, খুলনা জাগপা নেতা আবিদুর রহমান, আব্দুস সাত্তার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit