বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আমার সেকেন্ড হোমের মতো: সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হের গেছে বাংলাদেশ। তবে একই দিনে কুড়ি ওভারের ফরম্যাটে পারফর্ম করে আলোচনায় এসেছেন বর্তমানে জাতীয় দলে ব্রাত্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের অভিষেকে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। ব্যাটে-বলে তার নৈপুণ্যেই আসরের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই। ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন সাকিব। আর বোলিংয়ে স্রেফ ১৩ রান খরচায় শিকার করেছেন ১৩ রান খরচায় ৪ উইকেট।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’ 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিবের কম খেলা হয়নি। ক্যারিয়ারের বেশকিছু স্মরণীয় মুহূর্তও সেখানেই কেটেছে তার। ২০০৯ সালে তার নেতৃত্বে খেলা বাংলাদেশ দলের বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় এসেছিল এই ক্যারিবিয়ানেই।

জিএসএলে চেনা কন্ডিশনে খেলা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’

সাকিব আরও বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটিই জরুরি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’

প্রসঙ্গত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবশেষ সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসেননি তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগ রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit