শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

এজবাস্টনে আলো ছড়িয়ে এবার লর্ডসে আম্পায়ার সৈকত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টে ভারত রীতিমতো ইতিহাসই গড়েছে। অষ্টমবারের চেষ্টায় এই প্রথম ভেন্যুটি ছেড়েছে জয় নিয়ে। সেই টেস্টে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। সেই টেস্টে দারুণ আম্পায়ারিং করে সৈকত এবার লর্ডসেও আছেন মাঠের আম্পায়ার হিসেবে।

ভারতের ম্যাচে আম্পায়ারিং করে আগেও আলোচনায় এসেছিলেন সৈকত। গেল ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্নে চতুর্থ থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। সেই টেস্টে যশস্বী জয়সওয়ালকে স্নিকোমিটারে স্পাইক না থাকলেও স্রেফ ভিডিও দেখেই আউটের সিদ্ধান্ত দেন সৈকত। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল রীতিমতো। 

এজবাস্টনে তাকে আম্পায়ার করা হয়। সেই ম্যাচেও জয়সওয়ালকে দেওয়া তার আউটের সিদ্ধান্ত আলোচনার জন্ম দেয়। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের এলবিডব্লিউ নিয়ে ভারত রিভিউ নেয়। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দাবি করেন, ‘রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড সময়সীমা শেষ হওয়ার পর আবেদন করা হয়েছে।’ পরে সৈকত অন্য আম্পায়ার ক্রিস গ্যাফানির সঙ্গে আলোচনা করে রিভিউ মঞ্জুর করেন। সেই রিভিউয়েই নিশ্চিত হয় যে জয়সওয়াল আউট ছিলেন। এছাড়াও পুরো ম্যাচে তিনি ছিলেন প্রায় নিখুঁত। তার দেওয়া ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে দুই দল মিলে, চার ইনিংসে সাকুল্যে ২টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। সৈকতের এমন আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলেও। 

ম্যাচ শেষে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে এমন মান আশা করা যায়, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত পারফর্ম করেছেন।’সেই সৈকত এবার লর্ডসেও আম্পায়ারিংয়ে নামলেন। যদিও বিষয়টা আগে থেকেই নির্ধারিত ছিল। সিরিজ শুরুর আগেই বলা ছিল এজবাস্টন ও লর্ডসে আম্পায়ার হিসেবে নামবেন সৈকত। সূচি মেনেই তিনি আজ নামলেন ক্রিকেটের মক্কায়।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit