শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

এসএসসি ২০২৫: বেশি ফেল গণিত ও ইংরেজীতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে। প্রায় ২৪ শতাংশ শিক্ষার্থী এই বিষয়ে পাশ নম্বর তুলতে পারেনি। এরপর খারাপ ফলাফল এসেছে ইংরেজি বিষয়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলের গড় বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণ করে দেখা গেছে, সব বোর্ড মিলিয়ে এই বিষয়ে পাশ করেছে ৭৭.৪৬ শতাংশ শিক্ষার্থী। যেসব বোর্ড এ বছর পাশের হারে পিছিয়ে রয়েছে, সেসব বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে গণিতে।

বরিশাল বোর্ডে এবার গণিতে সবচেয়ে কম শিক্ষার্থী গণিতে পাশ করেছে। এ বিষয়ে পাশ করেছেন ৬৪.৬২ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৬৪.২৭ শতাংশ শিক্ষার্থী গণিতে পাশ করেছে। দুটো বোর্ডের গণিত এবং ইংরেজিতে পাশের হার সামগ্রিক পাশের হারের ওপর প্রভাব ফেলেছে।

এ বছর বাংলায় গড়ে পাশ করেছে ৯৭.২৭ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ইংরেজি ৮৭.২২, পদার্থবিজ্ঞানে ৯৪.০২, রসায়নে ৮৭.৯১, তথ্য প্রযুক্তিতে ৯৭.২৯, পৌরনীতিতে ৯৪.০০৬ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৯০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

এ বছর ঢাকা বোর্ডে বাংলায় ৯৬.৮৪ শতাংশ, ইংরেজিতে ৮৭.৮৫ শতাংশ, গণিতে ৭৫.১৪ শতাংশ, পদার্থবিদ্যায় ৯২.৫৩ শতাংশ, রসায়নে ৯৪.৯৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৮.৩৪, পৌরনীতিতে ৯৪.২৬ এবং একাউন্টিংয়ে ৯২.৪৯ শিক্ষার্থী পাশ করেছে।

রাজশাহী বোর্ডে বাংলায় ৯৮.৯০ শতাংশ, ইংরেজিতে ৯৩.১০ শতাংশ, গণিতে ৮৬.৫২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৭.৮২ শতাংশ, রসায়নে ৯৫.৫৬ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৮.১১, পৌরনীতিতে ৯৮.৩৩ এবং অ্যাকাউন্টিংয়ে ৯২.৬৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

কুমিল্লা বোর্ডে বাংলায় ৯৮.৮৬ শতাংশ, ইংরেজিতে ৮৮.৭৮ শতাংশ, গণিতে ৭২.০১ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৮.৬৩ শতাংশ, রসায়নে ৯৮.৪২ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৯.৪২, পৌরনীতিতে ৯৬.৬৪ এবং অ্যাকাউন্টিংয়ে ৮৯.৮০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

যশোর বোর্ডে বাংলায় ৯৭.৯২ শতাংশ, ইংরেজিতে ৮৮.৭৭ শতাংশ, গণিতে ৮৫.০২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৬.০৮ শতাংশ, রসায়নে ৯৫.৮৫ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৭.১৪, পৌরনীতিতে ৯৫.৬৭ এবং অ্যাকাউন্টিংয়ে ৯২.৬০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

চট্টগ্রাম বোর্ডে বাংলায় ৯৮.২০ শতাংশ, ইংরেজিতে ৮৩.২৪ শতাংশ, গণিতে ৮১.৫৩ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৭.৬১ শতাংশ, রসায়নে ৯৭.২৯, শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৭.৯৫, পৌরনীতিতে ৯৫.৯৯ এবং অ্যাকাউন্টিংয়ে ৯৫.৫২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

বরিশাল বোর্ডে বাংলায় ৯২.৭৫ শতাংশ, ইংরেজিতে ৬৯.৬৬ শতাংশ, গণিতে ৬৪.৬২ শতাংশ, পদার্থবিদ্যায় ৯২.১০ শতাংশ, রসায়নে ৯১.৫১ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৬.৫৯, পৌরনীতিতে ৮৯.৬১ এবং অ্যাকাউন্টিংয়ে ৮৬.২৭ শিক্ষার্থী পাশ করেছে।

সিলেট বোর্ডে বাংলায় ৯৫.৩৩ শতাংশ, ইংরেজিতে ৮৯.৬১ শতাংশ, গণিতে ৮৩.১৭ শতাংশ, পদার্থবিদ্যায় ৮৩.০৬ শতাংশ, রসায়নে ৯৩.৫১ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৬.৭৬ , পৌরনীতিতে ৯৭.৮৭ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৬২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

দিনাজপুর বোর্ডে বাংলায় ৯৯.২৩ শতাংশ, ইংরেজিতে ৮৮.৫৫ শতাংশ, গণিতে ৭১.৩৫ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৮.২৩ শতাংশ, রসায়নে ৯৭.৮৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৯.৫২, পৌরনীতিতে ৯৬.৮৫ এবং অ্যাকাউন্টিংয়ে ৯৪.৮৬ শিক্ষার্থী পাশ করেছে।

ময়মনসিংহ বোর্ডে বাংলায় ৯৭.২১ শতাংশ, ইংরেজিতে ৮৪.৪৪ শতাংশ, গণিতে ৬৪.২৭ শতাংশ, পদার্থবিদ্যায় ৯৫.৪৭ শতাংশ, রসায়নে ৯২.৪৭ শতাংশ, তথ্যপ্রযুক্তিতে ৯৪.৬৫, পৌরনীতিতে ৯৪.৫৫ এবং অ্যাকাউন্টিংয়ে ৯১.৩২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit