শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

মাধবদীতে চেকপোস্টে ৬০ কেজি গাঁজাসহ ধরা দুই মাদক কারবারি 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশের সফল অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (১০ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খনমর্দী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মাধবদী থানাধীন খনমর্দী বায়তুল আমান জামে মসজিদের পাশের পাকা রাস্তায় একটি সন্দেহজনক নীল ও হলুদ রঙের ১.৫ টন ধারণক্ষমতার পিকআপ ভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালায় পুলিশ। পরে গাড়ির বডির নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় মোট ৬০ কেজি গাঁজা।

অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামি হলো মোঃ খোকন মিয়া (২৫), পিতা মৃত মতি মিয়া, গ্রাম-ধামাউরা, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা সাইদুর রহমান, গ্রাম-আহরন্দ, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সফলতা। আমরা নিয়মিতভাবেই এমন অভিযান পরিচালনা করছি, যাতে এলাকায় মাদকের বিস্তার রোধ করা যায়।”গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।  
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit