বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শুল্ক নিয়ে কী আলোচনা হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তাইয়েব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ওয়াশিংটনে বৈঠকে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং মেধাস্বত্ব বিষয়ক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবারও আলোচনা শুরু হবে এবং তা শুক্রবার পর্যন্ত চলবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর বাড়তি ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে তার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়। সে লক্ষ্যেই ওয়াশিংটন ডিসিতে চলছে আলোচনা

প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে কয়েক ঘণ্টা আগে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

ঢাকায় বসেই আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার আবারও আলোচনায় বসবে। শুক্রবারও আলোচনা চলবে।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit