সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছর: রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩ হাজার ৩২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২৪ কোটি ৩২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮১৮ কেটি ৪৬ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ২৬৩ কোটি ৮৬ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩২ কোটি ৯৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০১ কোটি ৬৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৮৪ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৬০ কোটি ৮২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪৬ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
 

২০২৪-২৫ অর্থবছরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ
নং বিভাগ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই-জুন
০১ ঢাকা বিভাগ ৯৭ কোটি ৮৬ লাখ ১০৭ কোটি ২৭ লাখ ১১২ কোটি ৭৮ লাখ ১১৩ কোটি ৩৯ লাখ ১০৪ কোটি ২ লাখ ১৩০ কোটি ৫৮ লাখ ১১২ কোটি ৮৮ লাখ ১২২ কোটি ২৯ লাখ ১৬০ কোটি ৭৯ লাখ ১৩৬ কোটি ৩৩ লাখ ১৫৯ কোটি ৪০ লাখ ১৬৬ কোটি ৬৯ লাখ ১ হাজার ৫২৪ কোটি ৩২ লাখ
০২ চট্টগ্রাম বিভাগ ৫২ কোটি ৭৪ লাখ ৬১ কোটি ৮ লাখ ৬৬ কোটি ৫৬ লাখ ৬৯ কোটি ৪ লাখ ৬০ কোটি ৩৯ লাখ ৭২ কোটি ১৬ লাখ ৫৬ কোটি ৫৩ লাখ ৭২ কোটি ৭৪ লাখ ৯৫ কোটি ৪ লাখ ৭৩ কোটি ৭৯ লাখ ৭৪ কোটি ৩০ লাখ ৬৪ কোটি ১০ লাখ ৮১৮ কেটি ৪৬ লাখ
০৩ সিলেট বিভাগ ১৮ কোটি ৬৭ লাখ ২০ কোটি ২৪ লাখ ২২ কোটি ১৯ লাখ ২১ কোটি ৭৮ লাখ ১৯ কোটি ৯৬ লাখ ২১ কোটি ৮২ লাখ ১৮ কোটি ৮৭ লাখ  ২০ কোটি ৭৪ লাখ ২৯ কোটি ৮৭ লাখ ২৩ কোটি ৮৭ লাখ ২৫ কোটি ৭৬ লাখ ২০ কোটি ১০ লাখ ২৬৩ কোটি ৮৬ লাখ
০৪ খুলনা বিভাগ ৬ কোটি ৯৬ লাখ ১০ কোটি ৫১ লাখ ১২ কোটি ১৫ লাখ ১১ কোটি ৩৪ লাখ ১১ কোটি ৮৬ লাখ  ১২ কোটি ৪২ লাখ ৮ কোটি ৯৫ লাখ ১০ কোটি ৭৫ লাখ ১৩ কোটি ৩২ লাখ ১৩ কোটি ৮ লাখ ১১ কোটি ৬৮ লাখ ৯ কোটি ৯২ লাখ ১৩২ কোটি ৯৪ লাখ
০৫ রাজশাহী বিভাগ ৫ কোটি ২০ লাখ ৮ কোটি ৭৮ লাখ ৯ কোটি ৫৮ লাখ ৮ কোটি ৫১ লাখ ৯ কোটি ৯ কোটি ৩৪ লাখ ৭ কোটি ৭ লাখ ৭ কোটি ৭৬ লাখ ৯ কোটি ৬৯ লাখ ৯ কোটি ৫৬ লাখ ৯ কোটি ৪৭ লাখ ৭ কোটি ৬৬ লাখ ১০১ কোটি ৬৩ লাখ
০৬ বরিশাল বিভাগ ৪ কোটি ২৮ লাখ ৫ কোটি ৮২ লাখ ৭ কোটি ৩৮ লাখ ৬ কোটি ৮৩ লাখ ৬ কোটি ৭৬ লাখ ৭ কোটি ৫২ লাখ ৬ কোটি ১৫ লাখ ৮ কোটি ১৫ লাখ ৯ কোটি ৫৬ লাখ ৮ কোটি ৩৬ লাখ ৭ কোটি ১৭ লাখ ৬ কোটি ১৬ লাখ ৮৪ কোটি ১৫ লাখ
০৭ ময়মনসিংহ বিভাগ ৩ কোটি ২৭ লাখ ৪ কোটি ৮৫ লাখ ৫ কোটি ৩২ লাখ ৪ কোটি ৭৭ লাখ ৪ কোটি ৮০ লাখ ৫ কোটি ৭২ লাখ ৪ কোটি ৪৪ লাখ ৫ কোটি ৫০ লাখ  ৬ কোটি ৪৫ লাখ  ৬ কোটি ২৫ লাখ ৫ কোটি ৩২ লাখ ৪ কোটি ১৩ লাখ ৬০ কোটি ৮২ লাখ
০৮ রংপুর বিভাগ ২ কোটি ৪০ লাখ ৩ কোটি ৮৬ লাখ ৪ কোটি ৪৫ লাখ ৩ কোটি ৮৬ লাখ ৩ কোটি ২০ লাখ ৪ কোটি ৩৩ লাখ ৩ কোটি ৬৪ লাখ ৪ কোটি ৮৩ লাখ ৪ কোটি ৮৪ লাখ ৩ কোটি ৯৬ লাখ ৩ কোটি ৮৬ লাখ ৩ কোটি ৩৭ লাখ ৪৬ কোটি ৫৯ লাখ

 

এদিকে, গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে সর্বোচ্চ ১৬৬ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ কোটি ১০ লাখ ডলার, সিলেট বিভাগে ২০ কোটি ১০ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৯২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬ কোটি ১৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ১৩ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
 
এদিকে গত অর্থবছরজুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। 

 

 

কিউএনবি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit