বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

শহীদ পরিবারের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ৪ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা কমিটি। জেলা প্রশাসকের সহযোগিতায় এবং জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনির দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ মঙ্গলবার (৮জুলাই) বিকেলে সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলনে নেত্রকোনা জেলা থেকে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে। গত শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

পরবর্তিতে অন্যান্য উপজেলাতে পৌছে দেয়া হবে। মানবিক এ উদ্যোগে সহযোগী প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব এবং সংগঠক ফারজানা খানম রুবি। প্রথমেই শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত শেষে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), পিতা: মোঃ আব্দুল খালেক, শহীদ জাকির হোসেন (২৪), পিতা: ফজলুর রহমান, শহীদ মাসুম বিল্লাহ (২৪), পিতা: সাইদুর রহমান, শহীদ সাইফুল ইসলাম (৩২), পিতা: সেকান্দর আলী। মানবিক এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছাত্ররা যে ভুমিকা রেখেছে, তার কোন তুলনা নাই। এযেনো এক নতুন মুক্তিযুদ্ধ করেছে তারা। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/সকাল ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit