রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ ৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০

পর্দা কাঁপানো থ্রিলার সিনেমা ‘রাতসাসান’-এর সিক্যুয়াল আসছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে নানা কারণে শিরোনামে রয়েছেন তামিল অভিনেতা বিষ্ণু বিশাল। এবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘ওহো এনথান বেবি’র প্রি-রিলিজ অনুষ্ঠানে অভিনেতা নিশ্চিত করেছেন, তিনি ‘গট্টা কুস্তি ২’ এবং ‘রাতসাসান ২’ নিয়ে ফিরছেন। দুটি সিনেমাই প্রযোজনা করবে তার প্রযোজনা প্রতিষ্ঠান বিষ্ণু বিশাল স্টুডিওজ।

বিষ্ণু বিশাল বলেন, ‘আমি এবার ‘গট্টা কুস্তি ২’ নিয়ে কাজ শুরু করছি। আগামী বছর ‘রাতসাসান ২’-এর কাজ শুরু করব।’২০২২ সালে মুক্তি পাওয়া ‘গট্টা কুস্তি’ দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেন চেল্লা আয়্যাভু, যেখানে বিষ্ণুর বিপরীতে ছিলেন ঐশ্বর্য লক্ষ্মী। অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাতসাসান’ বিষ্ণুর ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি হিসেবে বিবেচিত।

রামকুমার পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমা ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল। এবারও থ্রিল, সাসপেন্স আর সাইকোলজিক্যাল ভয় ‘রাতসাসান ২’-তে ধরে রাখতে চান বিষ্ণু, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি। তামিল ইন্ডাস্ট্রিতে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে বিষ্ণু বিশাল অভিনীত ‘রাতসাসান’। রামকুমার পরিচালিত এই সিনেমাটি সমালোচক এবং দর্শক—দুই পক্ষের কাছেই তুমুল প্রশংসা পায়। এর গল্প আবর্তিত হয় একজন পুলিশ অফিসার এবং এক সিরিয়াল কিলারের চারপাশে
কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit