শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নরসিংদীতে কারাগারে থাকা যুবদল নেতাকে বহিষ্কার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী 
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৭ Time View
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের যৌথ সিদ্ধান্তে এই বহিষ্কার কার্যকর করা হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে হামলার অভিযোগ ওঠে। কারখানা কর্তৃপক্ষ দাবি করে, চাঁদা না দেওয়ায় একদল সন্ত্রাসী হামলা চালায়। ঘটনার পর পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।পরে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। ৫ জুলাই দিবাগত রাতে পুলিশ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit