সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামী গ্রেফতার

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।মঙ্গলবার র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী উপজেলার গোপীনগর হটাৎ পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে হান্নান আলী (৩২)কে গ্রেফতার করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ তার পক্ষের ৮/১০ জন লোক গুরুত্বর আহত হন। গত ৮ জুন ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় জহুরুল ইসলামের ছেলের স্ত্রী ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। পত্নীতলা থানায় মামলা নং- ১৩, তারিখ ২৮/০৫/২০২৫।

অতঃপর পত্নীতলা থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামী হান্নান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে র‌্যাব-৫ সুত্রে জানাগেছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit