সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি হলে শুল্ক থাকবে না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশি পণ্য যদি যুক্তরাষ্ট্রে তৈরি হয় তাহলে শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অ-শুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন।

ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ট্রাম্প যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন সেটি গত ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি।

তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি। যা ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।

শুধু বাংলাদেশ নয় বিশ্বের ১৪টি দেশের কাছে এ ধরনের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit