সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময় 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View
নওগাঁ প্রতিনিধি :  ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন তিনি।
জেলার সদর উপজেলার লখাইজানি বাজার হতে শুরু করে রেন্টিতলা বাজার এবং  সন্ধ্যা ৭টায় মাতাসাগর বাজারে এসে শেষ হয়। এসময় সাধারণ মানুষের সাথে  মতবিনিময়,  তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ্য উওরসুরী, আপোষহীন , গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ এই কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে কাজ করে যাচ্ছি। এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ। 
এসময় উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস কে এম ইকবাল,  জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/সকাল ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit