শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নির্বাচনের মাধ্যমে বিএনপি পরিবর্তন চায় : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তাই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি। ভুল বোঝার কারণ নেই।

মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে সেই সবগুলোই ভিশন ২০৩০-এ আছে। সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল  মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি সংস্কার মানছে না। কিন্তু তারা দেখুক প্রায় সবগুলোতে একমত বিএনপি। সংস্কার প্রস্তাবে কোথায় একমত হচ্ছি বা হচ্ছি না, তা সরকার প্রকাশ করুক। এটা তাদের দায়িত্ব। ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে…. যেন পরবর্তী সরকারের জন্য তা কঠিন হয়ে যায়। তারপরও যুদ্ধ করেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

বিএনপি মহাসচিব বলেন, যেহেতু বিএনপি বড় দল, তাই বিনা কারণে বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সহায়ক হবে না। ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই। 

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit