মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়–য়া কিশোর তামিম: ছেলের সন্ধান চান অসহায় পিতা

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোলে১২ দিন ধওে নিখোঁজ মাদ্রাসা পড়–য়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র। গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে বাহির হয়ে আর ফিরে আসে নাই। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে মোঃ তামিম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত ০১ বছর যাবৎ লেখা পড়া করে আসছে। গত ইং-১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে সকলের অগোচরে বাহির হয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে যাহা অত্র মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে বুঝা যাই। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে কিংবা মাদ্রাসার আর ফেরৎ আসে নাই।

আমি ও আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসার কর্তৃপক্ষ মিলে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে আমার ছেলেকে কোথাও সন্ধান পাই নাই। আমার ছেলে কিছু দিন যাবৎ উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অজ্ঞাতস্থানে চলে গিয়েছে। আমার খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

খোঁজ পেলে এই মোবাইল নম্বরে ০১৯০৫৮১৯১০০ জানানোর জন্য। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।

 

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit