সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা, অচলাবস্থার অবসান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : মার্চ টু এনবিআর, কমপ্লিট শাটডাউনসহ অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। এর মধ্যদিয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে দু’সপ্তাহেরও বেশি অচলাবস্থার অবসান ঘটলো।

সোমবার (৩০ জুন) সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অফিস করতে এসেছেন।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও এনবিআর কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।

এর আগে রোববার রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে।

এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা শুরু হয়। এতে বিঘ্ন ঘটে সেবায়।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। রোববার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অসাধু সদস্য ও কর্মকর্তারা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে দুদকের কাছে।

কিউএনবি/অনিমা//৩০ জুন ২০২৫, /দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit