বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

 নওগাঁর মান্দায় সাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬২ Time View
নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর মান্দায় পিকআপভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী কৃষক সাদেকুল ইসলাম মোল্লা নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেকুল ইসলাম মোল্লা মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিনয়বাজার পূর্ব পাড়া গ্রামের আমির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কৃষি কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সাদেকুল ইসলাম সতিহাট এলাকা থেকে বাইসাইকেল যোগে উপজেলা সদরের ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নীলকুঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit