সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : সাংবিধানিক ও সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি ঐকমত্যে পৌঁছায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার নেই।

তিনি আরও বলেন, যদি কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা হয়, সেটা ঠিক হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ হবে।

 

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit