বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৫১ বলে সেঞ্চুরি করে মান্ধানার অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজের মাঠে শনিবার এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে শতক ও ৬২ বলে ১১২ রান করেন তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন।

এই ইনিংসে মান্ধানা হাঁকিয়েছেন ১৫টি চার ও ৩টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম শতক এবং ভারতের নারী ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের রেকর্ডটি ছিল হারমানপ্রিত কৌরের। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৩ রান।

হারমানপ্রিতের চোটের কারণে প্রথম ম্যাচে দলের নেতৃত্বও দেন মান্ধানা। এই ম্যাচে ভারত তুলে নেয় ২১০ রানের বিশাল পুঁজি। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। ফলে ভারত ৯৭ রানের বড় ব্যবধানে জয় পায়।

২৮ বছর বয়সী মান্ধানা এখন বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার। যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন। এর আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit