শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

নেত্রকোণার দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : দীর্ঘ ১৭বছর পর উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার দূর্গাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮জুন) সকাল ১১টায় দূর্গাপুর মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এই সম্মেলনের আয়োজন করে।

দূর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব মোঃ হারেজ গনি’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মোঃ রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি হিসেবে আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হারেজ গনিকে নির্বাচিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//২৮ জুন ২০২৫, /রাত ৮:০২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit