শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মদিন পালিত

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৫ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : হাজং বিদ্রোহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টংক আন্দোলন, ১৯৫২ এর ভাষা আন্দোলন, পাকিস্তানি জুলুম বৈষম্য ও নিপীড়ন, ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের কালের সাক্ষী কুমুদিনী হাজং এর ৯৫তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে নানা আয়োজনে মহিয়সী নারী কুমুদিনী হাজং এর ৯৫তম জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তিতে আলোচনা সভায়, একাডেমির নির্বাহী সদস্য ও আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং এর সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সহ:সভাপতি রুপক হাজং, সাধারণ সম্পাদক নয়ন হাজং, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, সমাজকর্মী প্রফুল্ল হাজং, লেখক ও গবেষক হরিদাস হাজং, কুমুদিনী হাজং এর ছেলে অর্জুন হাজং প্রমুখ।

বক্তারা বলেন, কুমুদিনী হাজং অত্র অঞ্চলের গর্ব। এই মহিয়সী নারী হাজং বিদ্রোহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টংক আন্দোলন, ১৯৫২ এর ভাষা আন্দোলন, পাকিস্তানি জুলুম বৈষম্য ও নিপীড়ন, ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের কালের সাক্ষী ছিলেন। আমরা তার ৯৫তম জন্মদিন পালন করতে পেরে সত্যিই আনন্দিত। নতুন প্রজন্মের কাছে এই মহান নারী নেত্রীর ব্যাক্তির পরিচিতি তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র শিল্পীরা জন্মদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করেন। উল্লেখ্য : কুমুদিনী হাজং বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে ১৯৯৯ সালে তেভাগা কৃষক আন্দোলনের ৫০ বছর পূর্তিতে পুরস্কার, ২০০৩ সালে অনন্যা শীর্ষ দশ নির্বাচিত পুরস্কার, ২০০৫ সালে স্বদেশ চিন্তা সংঘ ড. আহম্মদ শরীফ স্মারক পুরস্কার, ২০০৭ সালে মণি সিংহ স্মৃতিপদক, ২০১০ সালে সিধু কানহু ফুলমনি পদক, ২০১৪ সালে জলসিঁড়ি পদক, ২০১৮ সালে হাজং জাতীয় পুরস্কার, ২০২১ সালে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মাননা এবং ২০২২ সালে পথ পাঠাগার সম্মাননা অন্যতম।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit