শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিলো জামায়াত-এনসিপির প্রতিনিধি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াতে ইসলাম ও এনসিপির প্রতিনিধিদল। শনিবার (২৮ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়৷ অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে অংশ নেয়।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে (আনুপাতিক প্রতিনিধিত্ব) জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হয়।

গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এসব দাবিতে দেশব্যাপী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে ইসলামী আন্দোলন। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনের প্রতি ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে।

সমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit