শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

দুর্গাপুরে তিন দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো ৩ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং।প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্ঠ সঙ্গীতের উপর ভালো দক্ষতা অর্জন করতে হলে, শাস্ত্রীয় সংগীত শিক্ষার কোন বিকল্প নাই। সে জন্য শাস্ত্রীয় সংগীত সম্পর্কে আরো ভালো কিছু জানতে হলে প্রশিক্ষণ গ্রহনেরও কোন বিকল্প নাই। এতে করে ওই বিষয় সম্পর্কে বিষদ জানা বা আয়ত্বে আনা যায়। এ যাবৎকাল সঙ্গীতের উপর যত প্রশিক্ষণ হয়েছে, ওই গুলোর চেয়ে তিনদিনের এই প্রশিক্ষণ থেকে হাতে কলমে শিক্ষাগ্রহন করতে পেরেছে বলে জানান শিক্ষার্থীরা। সেইসাথে আগামীতেও সঙ্গীতের উপর এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে অনুরোধ জানান শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit