রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬০ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি :  মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেনসহ অন্যান্যরা।

এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit