রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে নওগাঁয়  বৃক্ষরোপণ কর্মসূচি

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে তারেক জিয়ার প্রজন্মদল নওগাঁ জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ ও বিতরণ শুরু করা হয়। এতে স্থানীয় জনসাধারণ ও পরিবেশপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের অন্যতম সদস্য ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক, রাশিকুজ্জামান উজ্জল, জেলা যুবদলের সদস্য মামুনুর  রশীদ মামুন, জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল হোসেন, জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল,নওগাঁ জেলা শাখার আহবায়ক এস এম আব্দুল বারী হাসিবুল, সদর শাখার সদস্য সচিব সাদিকুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মো.টুটুল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো.মোস্তাক, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ময়নুল হক সনি, পৌর ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য আতিক হাসান, নওগাঁ জেলা ম্যাটস ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পিয়াস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আলী, জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটোচালক দল নওগাঁ জেলার সদস্য সচিব দেওয়ান সাখাওয়াত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নয়ন।

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit