সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

মাহমুদউল্লাহকে টপকে গেলেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫৬ বলে দুটি চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রান করে আউট হয়েছেন লিটন কুমার দাস। এই রান সংগ্রহের মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে গেলেন লিটন।

মাহমুদউল্লাহ রিয়াদ দেশের হয়ে ৫০ টেস্টে অংশ নিয়ে ৫টি সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ২৯১৪ রান সংগ্রহ করেন।দেশের ১০ম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্টে অংশ নিয়ে ৪টি সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে ২৯১৫ রান করেছন লিটন কুমার দাস।

তিনি আর মাত্র ১১১ রান করলে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে ছাড়িয়ে টেস্টে রান সংগ্রহে পঞ্চম পজিশনে উঠে যাবেন। হাবিবুল বাশার সুমন ৫০ টেস্টে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরি আর ২৪টি ফিফটির সাহায্যে ৩০২৬ রান সংগ্রহ করে পেশাদার ক্রিকেট থেকে অবসরে যান। 

বাংলাদেশেরে হয়ে সবচেয়ে বেশি ৯৮ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ২৭টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৬৩০২ রান করেছেন মুশফিকুর রহিম। ৭০ টেস্টে অংশ নিয়ে ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫১৩৪ রান করে অবসরে সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

৭৩ টেস্টে ৪৬১২ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন মুমিনুল হক সৌরভ। রেকর্ড সর্বোচ্চ ২০০ টেস্টে অংশ নিয়ে ৫১টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১৫৯২১ রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit