শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

যুদ্ধবিরতির মধ্যেই ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার মাত্র এক ঘণ্টা পর ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েল। ফলে শান্তির সংকেতের মধ্যেও ফের উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, যা ইরান থেকে ছোড়া বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনার পরপরই সাইরেন বাজিয়ে জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়।

আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং তারা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।” যদিও ইরান এখনো এই হামলার দায় স্বীকার করেনি, এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিস্তারিত তথ্যও এখনো স্পষ্ট নয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, ইরান কেবল তখনই আক্রমণ বন্ধ করবে, যদি ইসরায়েলও অস্ত্র নীরব রাখে। তাই যুদ্ধবিরতির ঘোষণার পর এমন হামলার দাবি দুই দেশের মধ্যে সদ্য-ঘোষিত শান্তি চুক্তির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, “ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন-এর মাধ্যমে সব কৌশলগত লক্ষ্য অর্জিত হয়েছে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েল তেহরানের আকাশে পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বয়ও ছিল বলে দাবি করা হয়।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বাস্তবতা ও স্থায়ীত্ব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit