বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদলের সদস্যরা। এ সময় পাচারের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ২০ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে এদিন দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

আটক শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। শুক্রবার দুপুরের দিকে সদর থানাধীন হিচমী বাইপাস সংলগ্ন গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম।

বিজিবি টহলদলের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারলেও পরে বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। এরপর বস্তা থেকে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির দাবি, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম।

উদ্ধারকৃত এই কষ্টিপাথরের মূর্তি দুটির আনুমানিক সিজার (বাজার) মূল্য ধরা হয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তিগুলো এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit