শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্য করার বিষয়টি নাকি সতীর্থদের কাছে স্বীকার করেছেন বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার প্রেস্তিয়ান্নি- এমন খবর প্রকাশ করেছে পর্তুগিজ সংবাদমাধ্যম। তবে এ খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, খবরটি একদমই সত্যি নয়।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়ুসকে লক্ষ্য করে নাকি বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জানলুকা প্রেস্তিয়ান্নি। এ কারণে তো রিয়াল মাদ্রিদ-বেনফিকার ম্যাচ ১০ মিনিট বন্ধই রাখতে হয়েছিল। পরে শাস্তি হিসেবে প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। এরপর পর্তুগিজ সংবাদমাধ্যম প্রকাশ করে, সতীর্থদের কাছে নাকি ভিনিকে বর্ণবাদ মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি।
কিন্তু এ খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের কথা নিজের স্কোয়াড বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে প্রেস্তিয়ান্নি স্বীকার করেছেন- এমন খবর বেনফিকা পুরোপুরি অস্বীকার করছে।’
বেনফিকা আরও জানিয়েছে, ‘এরই মধ্যে প্রকাশ্যে এসেছে যে, রিয়াল মাদ্রিদ ম্যাচের সময় যে ঘটনা ঘটেছে; এর জন্য ওই খেলোয়াড় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই ধরনের ঘটনা এবং এর পরিণতির জন্য তিনি অনুতপ্ত এবং শুরু থেকেই বলে আসছেন, তিনি বর্ণবাদী নন।’এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে প্লে অফের দ্বিতীয় লেগের খেলায় রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারেননি প্রেস্তিয়ান্নি। সে ম্যাচে ২-১ গোলের হারে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর থেকে ছিটকে গেছে বেনফিকা।

ভিনিসিয়ুস তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনার পর কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লক্ষ্য করে পাঁচবার বর্ণবাদী মন্তব্য করেছেন প্রেস্তিয়ান্নি। তিনি আরও দাবি করেন, সে কথা নাকি বেনফিকার খেলোয়াড়রাও শুনেছেন। এই অভিযোগ নিয়ে তদন্ত করছে উয়েফা। তদন্ত শেষ হওয়ার আগেই প্রাথমিক প্রমাণের ভিত্তিতে প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit